রাহুল গান্ধী রাজি ছিলেন না,মল্লিকার্জুন নির্বাচনে যেতে সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। তার নেতৃত্বে কমিটিতে রাহুল ঘনিষ্ঠদের ভিড় বাড়বে বলে মনে করছে কংগ্রেসের একটা অংশ।তিন দিন পর থেকেই রায়পুর কংগ্রেসের প্লেনেরী অধিবেশন বসবে।
এই মহাধিবেশনেই ২০২৪ লোকসভা নির্বাচনের রণ কৌশল,বিরোধী জোটের রূপরেখা তৈরি হবে।বিরোধী জোট নিয়ে আলোচনার পাশাপাশি রায়পুরের অধিবেশনে তৈরি হবে দলের সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী ওয়ার্কিং কমিটি।২৭ বছর পর কংগ্রেস ওয়ার্কিং কমিটি তেও নির্বাচন হবে তা নিয়ে নজর সকলের।তবে সেই কমিটি তে টিম রাহুল হয় নাকি টিম খার্গে হয় জল্পনা এখন সেটাই।
কংগ্রেসের একটা অংশ মনে করছেন, এবারও দলিত-আদিবাসী -মহিলাদের প্রতিনিধিত্ব রাখার বাধ্যবাঁধোকতা দেখিয়ে টিম রাহুল অনুগামীদের ওয়ার্কিং কমিটি তে রাখা হবে।ভুপিন্দের হুদা, ওমেন চান্ডি,ডি কে শিবকুমার,কমল নাথ,জয়রাম রমেশর মতো প্রবীণ দের পাশাপাশি সচিন পাইলট,অজয় মাকেন,রন্দীপ সূর্যেওয়ালার মতো নেতাদেরও গুরুত্ব বাড়বে।
সামনে একগুছো রাজ্যে বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে ওয়ার্কিং কমিটি তে নির্বাচন হলে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়তে পারে বলে অনেকের ধারণা।







