রাজনীতি

মল্লারপুরে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার,প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ তৃণমূলের

রবিবসরীয় সাতসকালে পরিত্যক্ত অবস্থায় মধ্যবয়স্ক এক মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারে উত্তেজনা ছড়াল বীরভূমের মল্লারপুর থানার খরাসিনপুর গ্রামে। ওই এলাকার একটি পরিত্যক্ত ইঁট ভাটার পাশের জঙ্গলে কল্যানী ধীবর নামে ঐ মহিলার মৃতদেহটি পড়েছিল। আজ সকালে এলাকার বাসিন্দারা মৃতদেহটি পড়ে থাকতে দেখে মল্লারপুর থানার পুলিশে খবর দেন। খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল প্রায় ৭টা নাগাদ মৃতদেহটি উদ্ধার করে। মৃত মহিলার গলায় সহ অনান্য স্থানে দাগ রয়েছে বলে স্থানীয়সুত্রে জানা যায়। পরনের কাপড় অর্ধনগ্ন অবস্থায় ছিল। পুলিশের প্রাথমিক ধারণা গলায় দড়ি জাতীয় কিছু জড়িয়ে শ্বাসরোধ করে মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। যদিও এই ঘটনায় রাজনৈতিক রঙ দেখছেন স্থানীয় শাসক দল তৃণমূল । তাদের অভিযোগ মৃত ওই মহিলার দাদা তৃণমূলের সক্রিয় কর্মী, মল্লারপুরের দক্ষিণগ্রামে বাড়ি মৃতার ,গতকাল রাত্রে কেউ বা কারা ঐ মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে। তাদের অনুমান মৃতাকে গ্যাংরেপ করে শ্বাসরোধ করে খুন করে ফেলে রেখে গেছে এলাকার বিজেপির দুষ্কৃতীরা । এই অভিযোগকে সামনে রেখে বেলা প্রায় ১২টা পর্যন্ত মল্লারপুরের বাহিনা মোড়ে ১৪নং নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা । যদিও এই খুনের পিছনে বিজেপি জড়িতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের দল কোনভাবেই ঘটনার সাথে দায়ী নয় বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট মহুকুমা পুলিশ আধিকারিক সহ মল্লারপুর থানার বিশাল পুলিশ বাহিনী । পুলিশের আশ্বাসে অবরোধ অবরোধ উঠে। যদিও সমগ্র ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.