আলু কে নিয়ে অনেক মানুষের মনেই নানা রকম প্রশ্ন আছে। অনেকেই মনে করেন আলু খেলে ওজন বেড়ে যায়। তবে জেনে রাখা প্রয়োজন সেদ্ধ আলু খেলে ওজন তো পারেই না বরঞ্চ নানারকম সুবিধা পাওয়া যায়।
কারণ আলুতে নানা রকম ভিটামিন, মিনারেল, ফাইবার উপকারী উপাদান শরীরে প্রবেশ করে। একদিকে যেমন মেদকে ঝরিয়ে ফেলে, অন্যদিকে তেমনি ক্যান্সারের মতো মারন রোগ কে দূরে রাখতে সক্রিয় ভূমিকা পালন করে। পটেটো ডায়েটকে কাজে লাগিয়ে ওজন কমাতে চাইলে টানা ৫ দিন যেমন সেদ্ধ আলু খেতে হবে তেমনি, আরো কিছু নিয়ে মেনে চলার প্রয়োজন রয়েছে। সেগুলি নিম্নে দেওয়া হল :
১. আলু সেদ্ধ বানানোর সময় তাতে অল্প করে তাতে অল্প করে সন্দক লবণ মেশাতে পারেন। যদি সম্ভব হয় একদম নুন খাবেন না।
২. আলু সেদ্ধ ছাড়া কিন্তু এই পাঁচ দিন আর কিছু খাওয়া চলবে না। তবে ইচ্ছা হলে চা, কফি চলতেই পারে। শুধু মনে রাখতে হবে দুধ ও চিনি মেশানো যাবেনা।
৩. পটেটো ডায়েট মেনে খাওয়া-দাওয়া করলে হেভি ওয়ার্ক আউট করা চলবে না। অল্পবিস্তর হাঁটাহাঁটি চলতে পারে।
৪.এই ডায়েট চলার সময় প্রয়োজনীয় সব ওষুধ খেতে পারেন। কিন্তু ভুলেও ডায়েটারি সাপ্লিমেন্ট চলবে না।
৫. টানা পাঁচ দিন আলু ছাড়া যে কিছু খাওয়া চলবে না সেটা তো জেনেই গেলেন, কিন্তু কতটা পরিমাণে আলু খেতে হবে জানেন কি? এক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত পেট ভরছে ততক্ষণ পর্যন্ত আলু সেদ্ধ খেতে পারেন। এই নিয়ম গুলি মেনে সেদ্ধ আলু খেলে ওজন তো কমবেই, সেই সঙ্গে আরো একাধিক শারীরিক সুবিধা মিলবে।







