চাকরি

উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরির সুযোগ! শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে Data Entry Operator পদে নিয়োগ 

 

রাজ্যের বেকার যুবক যুবতীদের কিছুটা হলেও স্বস্তি দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই বেশ কিছু ছোটো বড়ো শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।সেই বিষয়ে নীচে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

 

নিয়োগকারী সংস্থা ও শূন্যপদের নাম:-

কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা ICMR-National Institute Of Cholera and Enteric Diseases(NICED) এর তরফ থেকে Project Data Entry Operator পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ মহিলা উভয় বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

 

শিক্ষাগত যোগ্যতা:-

সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে প্রকাশিত উক্ত শূন্যপদে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে সায়েন্স বিভাগে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। সেইসঙ্গে কম্পিউটারে ঘন্টায় ৮,০০০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদে অন্তত পক্ষে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

 

বয়সসীমা ও বেতনের পরিমাণ:-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। তবে SC, ST এবং OBC প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের কিছুটা ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১৮,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

 

আবেদন পদ্ধতি:-

১) প্রথমে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিতে হবে।

২) তারপর সেই নোটিফিকেশান টিকে ভালোভাবে পড়ে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যা যা জানার সবকিছু ভালোভাবে জেনে নিতে হবে।

৩) এরপর এই নোটিফিকেশনের ৩ নং পৃষ্ঠায় একটি অ্যাপ্লিকেশান ফরম্যাট দেখতে পাবেন সাদা A4 সাইজ পেপারে এর একটি প্রিন্ট আউট বের করে নিয়ে সেখান নির্দিষ্ট স্থানে প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে ফটো লাগানোর জন্য দেওয়া জায়গায় এক কপি পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচারের জন্য দেওয়া জায়গায় একটি সিগনেচার করে  নিজেদের কাছে রেখে দিতে হবে ইন্টারভিউয়ের দিন এটি সঙ্গে করে নিয়ে যেতে হবে।

৪) এছাড়াও নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য দিয়ে একটি বায়োডাটা তৈরি করে রাখতে হবে। ইন্টারভিউয়ের দিন এটিও সঙ্গে করে নিয়ে যেতে হবে।

 

প্রয়োজনীয় নথিপত্র:-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৪) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৫) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৬) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৭) দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।

৮) আগে থেকে বানিয়ে রাখা বায়োডাটার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৯) আগে থেকে পূরণ করে রাখা আবেদন পত্র।

 

ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা:-

 

ICMR-National Institute Of Cholera and Enteric Diseases(NICED) এর তরফ থেকে প্রকাশিত Project Data Entry Operator পদে কর্মী নিয়োগ করার জন্য আগামী ৩/০৩/২০২৩ তারিখ বেলা ১১ টা থেকে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। তাই যারা ইন্টারভিউ দিতে চান তারা নির্ধারিত দিনে সকাল ১০ টার মধ্যে নিম্নলিখিত ঠিকানায় উপরিউক্ত সমস্ত ডকুমেন্টস সহ পৌঁছে যাবেন। ইন্টারভিউ স্থানের ঠিকানাটি হল-

 

 

ICMR-National Institute Of Cholera

 

and Enteric Diseases(NICED),

 

(NICED-II Building Within ID & BG

 

Hospital Campus), P-33, C.I.T.

 

Road, Scheme-XM, Beliaghata,

 

Kolkata-700010.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.