খেলাধুলা

ফের আন্তর্জাতিক মঞ্চে বিশ্বনাথন আনন্দ: অর্জুন এরিগাইসির সঙ্গে জোট বাঁধবেন জেরুজালেম মাস্টার্সে

দীর্ঘ বিরতির পর ইসরায়েলের দাবা জগতে ফিরতে চলেছে প্রথম সারির আন্তর্জাতিক টুর্নামেন্ট। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ আগামী বছর জেরুজালেম মাস্টার্স ২০২৫-এর প্রধান আকর্ষণ হতে চলেছেন। ইসরায়েলি দাবার জন্য এটি একটি বড় স্বস্তির খবর। আনন্দের সঙ্গে টুর্নামেন্টে অংশ নেবেন ভারতের সর্বোচ্চ র‍্যাঙ্কের খেলোয়াড়দের অন্যতম, অর্জুন এরিগাইসি।

আগামী বছর ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত এই দ্রুতগতির (Rapid) টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। ১২ জন এলিট মাস্টার্সের এই আসরে আনন্দের পাশাপাশি থাকবেন দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালিস্ট রাশিয়ার ইয়ান নেপোমনিয়াচি, প্রাক্তন বিশ্বকাপজয়ী পিটার সুইদলর এবং ভ্লাদিমির ফেদোসিয়েভের মতো আন্তর্জাতিক তারকারা।ইসরায়েল দাবা ফেডারেশন, জেরুজালেম পৌরসভা এবং সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত এই ইভেন্টটিকে সাম্প্রতিক রাজনৈতিক সংঘাতের আবহে স্বাভাবিকতা পুনরুদ্ধারের একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক দাবা সংস্থা ফিদে (FIDE)-র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা আনন্দ, ২০১৮ সালের পর ফের জেরুজালেমে দাবা খেলতে আসছেন।

জেরুজালেম মাস্টার্স ২০২৫-এর প্রাইজ মানও বিশাল, মোট $140,000। এটি ইসরায়েলের দাবা ইভেন্টের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ পুরস্কারের অর্থ। বিজয়ী একাই পকেটে ভরবেন $55,000। আন্তর্জাতিক অংশগ্রহণ বাড়ানোর জন্য আয়োজকরা প্রথম ৪০ জন বিদেশী গ্র্যান্ডমাস্টারদের জন্য ৭০০ ইউরো এবং ইন্টারন্যাশনাল মাস্টারদের জন্য ৫০০ ইউরো ‘অ্যাপিয়ারেন্স ফি’ ঘোষণা করেছে।
এছাড়াও এই মাস্টার্স ইভেন্টের আগে একটি ওপেন টুর্নামেন্ট হবে, যেখানে ৫০০ জন খেলোয়াড়ের মধ্যে থেকে সেরা দুজন মাস্টার্স ইভেন্টে খেলার সুযোগ পাবেন। ওপেন ইভেন্টেও পাঁচজন ভারতীয় খেলোয়াড় অংশগ্রহণ করবেন।

তবে এই আন্তর্জাতিক আসরে ইসরায়েলের কিংবদন্তি দাবাড়ু বরিস গেলফ্যান্ড অনুপস্থিত থাকবেন। ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালিস্ট গেলফ্যান্ড, ইসরায়েল দাবা অ্যাসোসিয়েশনের সঙ্গে দীর্ঘদিনের মতবিরোধের কারণে ২০১৯ সালের পর থেকে জাতীয় দলের হয়ে খেলছেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.