এক বিজেপি নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার ঘটনায় উত্তেজনা ছড়াল জগদ্দলের অম্বিকাপল্লী এলাকায়।
লোকসভা নির্বাচন এগিয়ে আসতেই ব্যারাকপুরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার ভোরে বিজেপির জগদ্দল মন্ডল ৪ এর সাধারণ সম্পাদক বিপ্লব করের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা অভিযোগ উঠলো স্থানীয় তৃণমূল কর্মী বিশাল সিং এর বিরুদ্ধে। সূত্রের খবর অনুযায়ী স্থানীয় একটি হনুমান মন্দিরে পুজো করা নিয়ে স্থানীয় তৃণমূল কর্মী বিশাল সিংহের সঙ্গে ঝামেলা হয় বিজেপি কর্মী বিপ্লব করের।অভিযোগ সেই ঘটনার জেরে এদিন ভোররাতে বিপ্লবের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বিশাল। ঘটনার তদন্ত শুরু করেছে বাসুদেবপুর থানার পুলিশ।







