রাজনীতি

‘মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন’, দাবী অভিজিৎ-এর

এসএসসি মামলার রায় ঘোষণার পরবর্তীতে কলকাতা উচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে অভিজিৎ-এর উবাচ, ‘আদালত উপযুক্ত রায় দিয়েছে। তবে আজ আমার স্বস্তির দিন নয়। কারণ এই মুখ্যমন্ত্রীর অধীনে আমার রাজ্য চলছে। এত দিন ধরে বঞ্চিত করে রাখা হয়েছে প্রকৃত জ্ঞানী চাকরিপ্রার্থীদের। আশা করব, তাঁদের জন্য প্রয়োজনীয় বন্দোবস্ত করা হবে।’

সূত্রের খবর, হাইকোর্টের রায় নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মদতদান করে বিজেপি। প্রাক্তন বিচারপতির কথায়, ‘আজকে আনন্দের দিন নয়। এবার এই জোচ্চোরদের বিদায় দিতে হবে। দুর্নীতির কারণে চাকরি থেকে শুধু হিন্দুরা বঞ্চিত হননি মুসলমানরাও হয়েছেন। তাই হিন্দু, মুসলমান সম্প্রদায় নির্বিশেষে এই শাসক দলকে বয়কট করা উচিত।’

অভিজিৎ-এর সংযোজন, ‘যাঁরা যোগ্য প্রার্থী তাঁদের বঞ্চিত করা হয়েছে। তাঁদের ঠকিয়েছেন এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী। বঞ্চিতদের মধ্যে হিন্দু, মুসলমান সকলে আছেন। সকলের উচিত মমতাকে বয়কট করা। ওঁকে এখনই পদত্যাগ করতে হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.