রাজনীতি

সাবিনার পদত্যাগের আবহে ঋতব্রত শিবিরকে কুণালের বার্তা, ‘ভয়ে আছেন অনেকে, যোগাযোগও রাখছেন’

ঋতব্রত শিবির অর্থাৎ গণতান্ত্রিক তৃণমূলের মহিলা সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন সাবিনা ইয়াসমিন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই পদত্যাগ করেছেন তিনি। আর সাবিনার পদত্যাগের পরই এ নিয়ে মুখ খুললেন মমতা শিবিরের বিধায়ক কুণাল ঘোষ। সাংবাদিক বৈঠক থেকে একাধিক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তিনি।

কুণাল ঘোষের দাবি, ঋতব্রত শিবিরে থাকা অনেকেই বর্তমানে ‘মনকষ্টে’ রয়েছেন। এমনকি, তাঁদের অনেকে গোপনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগও রাখছেন বলে দাবি করেন তিনি। তবে সাবিনা ইয়াসমিনের পদত্যাগ নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি বেলেঘাটার বিধায়ক।

কুণাল বলেন, “সাবিনার বিষয়টি ওদের। যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি করে বিজেপির গড়ে দেওয়া টিমে গিয়েছেন।” তাঁর আরও বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে টিকিট এবং অর্থ নিয়ে বিধানসভায় এসেছেন। তাঁদের অনুরোধ করব। যাঁরা পাপ ঢাকতে গিয়েছেন, তাঁরা বাদে।”

এরপরই ঋতব্রত শিবিরে থাকা অন্যদের উদ্দেশে বার্তা দেন কুণাল। তাঁর কথায়, “অন্যরা ভয় না পেয়ে আপনারা চাটন বা বালিশের সঙ্গে না থেকে, মান-সম্মান না খুইয়ে চলে আসুন। বিজেপির কথায় চলবেন না। ম্যাক্সিমাম ৬-৮ জন ওই দিকে আছে। বাকি সবাই ভয়ে আছে।”

কুণাল আরও দাবি করেন, “যাঁরা আপাতদৃষ্টিতে অন্যদিকে আছেন, তাঁদের অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। চাপে রেখে মন রাখা যায় না।” তবে ব্যক্তিগতভাবে কারও পদক্ষেপ নিয়ে মন্তব্য করতে তিনি রাজি নন বলেও স্পষ্ট করেন।

শেষে কুণালের দাবি, “চোর-মাফিয়া কয়েকটা পাপ ঢাকতে গেছে। বাকিরা অন্তর থেকে ছটফট করছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.