নিজের দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন একাধিক বিজেপি ও সিপিএম নেতা। সম্প্রতি গৌরবার এলাকার ৮ নম্বর অঞ্চলের প্রায় ১০০ জন সিপিএম কংগ্রেস ও বিজেপি নেতা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে।
যাদের নেতৃত্বে এই বিপুল পরিমাণ নেতারা শাসক দলে যোগদান করেছেন তারা হলেন,ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কর্মাধ্যক্ষ শেখ আবু কালাম, সভাপতি বাদল বেরা,অজিত আদক , স্বপন মাইতি,নিশিকান্ত কর ,স্বপন মাইতি অঞ্চল সভাপতি মেহেরুদ্দিন। তৃণমূলের পতাকা ধরে যোগদান করেন ঘাসফুল দলে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন তার আগেই তৃণমূলের দরবারে করল একাধিক নেতা।
এতজন নেতার দলে যোগদান নিয়ে ব্লক সভাপতি আবুকালাম বক্স জানিয়েছেন,”দলের নেত্রী নির্দেশ সবাইকে সঙ্গে নিয়ে দল করতে হবে।তাই ভিন্ন অঞ্চলের যোগদান শিবির করে বিভিন্ন স্তরের মানুষদের কে দলে যোগদান করাবো।”







