দুর্নীতি ইস্যুতে একের পর এক তোপ আসছে শাসকদলের বিরুদ্ধে। অভিযোগের জেরে জড়িয়ে যাচ্ছে দলের একাধিক নেতা মন্ত্রী, বিধায়ক-সহ তৃণমূল নেতা ও তাঁদের ঘনিষ্ঠদের নাম। দোরগোড়ায় পঞ্চায়েত। আর তার আগে শাসকদলকে বিঁধতে মরিয়া বিরোধী গোষ্ঠী। এহেন পরিস্থিতিতেই দলের জমি পুনরুদ্ধারে তৎপর তৃণমূল।
সেই বিষয়েই বলতে গিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্যে সামিল হলেন বিধায়ক তাপস রায়। খরদহের এক সভা থেকে তাঁর উবাচ, ‘নিজের পায়ের তলায় মাটি শক্ত করার জন্য অন্য দলের বদমাইশগুলো আমাদের দলে ঢুকে পড়েছে। তারা চায় সরকারি দলের সঙ্গে থাকতে। তারা খুঁজেও পেল আমাদের কাউকে কাউকে। আর তারা ঢুকে পড়ল আমাদের দলে। তারা আমাদের দলে ঢুকে নিজেদের কাজ করছে। তারা কি থোরাই আমাদের কাজ করছে। এই জায়গাটা আমরা আটকাতে পারিনি। এই জায়গাটা যদি আমরা আটকাতে পারতাম তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি দেখতে হত না।’
প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ইতিপূর্বে বিধানসভায় বিরোধী দলনেতার সাসপেনশনও রোধ হয়েছিল। সেইসময়ও শুভেন্দুর হয়ে ক্ষমা চেয়ে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।







