খেলাধুলা

আরসিবি শিবিরে ফের ধাক্কা, আইপিএল শুরুর আগেই ছিটকে যেতে পারেন রজত পতিদার

আইপিএল শুরুর পূর্বেই ফের ধাক্কা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে। চোটের দরুন প্রতিযোগিতার প্রথম দিকের বেশকিছু ম্যাচে একজন ব্যাটার থাকতে পারবেন না। আপাতত তিনি রয়েছেন বেঙ্গালুরুর ন্যশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে।

এনসিএ-র চিকিৎসকরা সবুজ সঙ্কেত দিলে ব্যাঙ্গালোরের টিমে যোগ দিতে পারবেন রজত পতিদার। গত আইপিএল-এ বেঙ্গালুরুর হয়ে একাধিক ম্যাচে বৃহৎ ভূমিকা নিয়েছিলেন তিনি। গোড়ালির চোটে ভুগছেন পতিদার। তাঁকে আরও তিন সপ্তাহ বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের উইল জ্যাক্স আইপিএল ২০২৩ শুরু হওয়ার আগে বাইরে চলে গিয়েছেন। চোট থেকে সেরে উঠছেন জোশ হ্যাজেলউড। এর মাঝে রজত পতিদারকে নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। যদিও হাসারাঙ্গা কিছু ম্যাচ খেলতে পারবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.