ঘটনাস্থল কর্ণাটক। এক দম্পতি দু হাত বাড়িয়ে ফুঁসলিয়ে এক যুবতীকে নিয়ে যায় তাদের বাড়িতে। কিন্তু চারদিন যেতে না যেতেই বেরিয়ে এলো ওই দম্পতির আসল চেহারা। শরীরক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিল যুবক ওই যুবতীকে। সেই শারীরিক সম্পর্ক ধীরে ধীরে বদলে গেলো ধর্ষণে। ওই যুবতীর ওপর পাশবিক অত্যাচার চালাতো ওই যুবক এবং তা তাঁর স্ত্রী বসে দেখতো।
এখানেই শেষ নয় তাদের এই কাণ্ড, অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে তা ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে যুবতীকে ধর্মান্তরিত করারও চেষ্টা করা হয়।
এক যুবতীকে ধর্ষণ ও ধর্মান্তকরণের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে ওই দম্পতি সহ মোট সাতজনকে। জানা গিয়েছে, ওই যুবতীর বয়স ২৮ বছর ও সে বিবাহিত। অভিযুক্ত দম্পতি তাকে নানারকমের গল্প শুনিয়ে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে সেখানেই থাকতে বলে। থাকতে শুরু করার দিন কয়েক পর থেকেই শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য জোরাজুরি শুরু করে অভিযুক্ত যুবক।
এক সময়ে এসে আর পেরে ওঠে না ওই যুবতী। অবশেষে হার মেনে নেয় ও ওই যুবকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য হয়। কিন্তু এরপরই শুরু হয় সেই নোংরা আসল খেলা। অন্তরঙ্গ মুহূর্তের ছবি গোপনে তুলে নিয়ে তা দিয়ে ব্ল্যাকমেইল করতে শুরু করা হয় ওই যুবতীকে। তাঁর অভিযোগ, এরপর থেকে নিত্যদিনই তাঁকে ধর্ষণ করত ওই অভিযুক্ত যুবক। আর এই গোটা ঘটনাটাই তার স্ত্রী বসে বসে দেখত।
দিনে দিনে নানান বিধিনিষেধ চেপে ওই নির্যাতিতা যুবতীর উপর। তাঁকে সিঁদুর পরতে বারণ করা হয়, জোর করে বুরখা পরানো হয়, রোজ পাঁচবার করে নমাজও পড়তে হত তাঁকে, জাতপাত তুলে গালিগালাজ চলতো কথা মানতে না চাইলে। এমনকী, গোপন ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ওই যুবতীর স্বামীকে ডিভোর্স দিতেও বলা হয়।
পুলিশ অভিযোগ দায়ের করেছে ধর্ষণ, অপহরণ, জোরপূর্বক আটকে রাখা, অপরাধমূলক উদ্দেশ্যে। এছাড়াও মামলা দায়ের করা হয়েছে জনজাতি এবং তথ্য প্রযুক্তি আইনেও।







