চাকরি

মাধ্যমিক পাশেই রেলে চাকরির সুযোগ! ৬,৫৬৫ শূন্যপদে নিয়োগ, ৩০ জুন থেকে আবেদন

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় রেলের অধীনে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। মোট ৬,৫৬৫টি পদে টেকনিশিয়ান গ্রেড–১ (সিগন্যাল) এবং টেকনিশিয়ান গ্রেড–৩ পদে নিয়োগ করা হবে।

টেকনিশিয়ান গ্রেড–১ (সিগন্যাল) পদের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে, টেকনিশিয়ান গ্রেড–৩ পদের জন্য মাধ্যমিক পাশের সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে NCVT/SCVT স্বীকৃত আইটিআই সার্টিফিকেট আবশ্যিক।

গ্রেড–১ (সিগন্যাল) পদের জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে। গ্রেড–৩ পদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতনের ক্ষেত্রে গ্রেড–১ (সিগন্যাল) পদে পে লেভেল–৫ অনুযায়ী মাসিক ২৯,২০০ টাকা থেকে শুরু হবে। গ্রেড–৩ পদে প্রারম্ভিক বেতন ১৯,৯০০ টাকা।

কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT), নথি যাচাই এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। আগ্রহীরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩০ জুন এবং চলবে ২৯ জুলাই পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.