জেলা

শর্ট সার্কিট থেকে ভস্মিভূত হল গাড়ির ইঞ্জিন তৈরির অয়েল কারখানা

এবার গাড়ির ইঞ্জিন অয়েল তৈরির কারখানায় ঘটে গেলো ভয়াবহ দুর্ঘটনা। ভস্মীভূত হল গোটাকারখানা। আগুন নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দমকলের ৫ টি ইঞ্জিন।

ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী পুরসভার অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডে। বুধবার মধ্যরাত হঠাৎ করেই আগুন লাগে ওই কারখানায়। মূলত শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক ধারণা দমকল বাহিনীর।

পরিস্থিতি সালাম দিতে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় দমকলের ৫ টি ইঞ্জিন। এবং বেশ কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল আধিকারিকরা।যদিও এই অগ্নিকাণ্ডের জেরে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অনুমান করা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.