রাজ্য

আসানসোলে নির্বাচনের সভা থেকে বিজেপিকে তুলনা রাজ্যের মুখ্যমন্ত্রীর

২৪ এর নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবার হতে চলেছে তৃতীয় দফার ভোট। এবার সেই ভোটকে সামনে রেখে লাগাতার জনসভা করছেন তৃণমূল সুপ্রিমো। শনিবার আসানসোলের কুলটির নির্বাচনী সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী বারংবার বিজেপিকে কোনো ভোট না দিতে মানুষের কাছে আরজি করে চলেছেন। পাশাপাশি বিজেপি সরকার শুধু জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করেছে বলে দাবি করেন। এমনকি আজকের জনসভায় সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি শুক্রবার রাজ্য সফরে এসে বাংলার উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ করেছিলেন মোদী বলে কটাক্ষ করেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন গতবার বিজেপির প্রার্থী ভোটে জিতেছে অর্থের জোরে। তাই এবার তাকে ভোট না দেওয়ার আবেদন জানায় মুখ্যমন্ত্রী। পাশাপাশি আসানসোল এবং সংলগ্ন এলাকায় শিল্প হলে বাংলার এক লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে বলেও এদিনের সভা থেকে জানান তৃণমূলের সুপ্রিমো।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “বিজেপি আবার ক্ষমতায় এলে ভোট মিটে গেলেই গ্যাসের দাম বৃদ্ধি করবে। বলে গেলাম। মিলিয়ে নেবেন। এটা কোনও অভিযোগ নয়, এটা প্রমাণিত সত্য। কারণ, আমরা যা বলি তাই করি। আমরা যা দেব বলি তাই দিই। বিজেপি তা করে না। ওরা মুখে বলে এক, আর কাজে করে অন্য। ওহে নন্দলাল, হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল! প্রধানমন্ত্রী বলেছেন, বাংলায় তৃণমূলের জন্য নাকি উন্নয়ন থেমে গিয়েছে। ভারতের জিডিপি (মোট অভ্যন্তরীণ উৎপাদন) ৮.৮৭ শতাংশ। বাংলায় ১১.৮৪ শতাংশ। আপনি আগে পদত্যাগ করুন। তারপর এ সব বলুন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.