রাজ্য

মুখ্যসচিবের ভূমিকায় বিরক্ত কমিশন ! প্রশ্ন তুলে পাঠানো হলো চিঠি

SIR আবহে মুখ্যসচিবের ভূমিকায় বিরক্ত কমিশন ! অভিযোগ উঠছে বেনিয়মের ERO নিয়োগের ক্ষেত্রে ! ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে মুখ্যসচিবকে চিঠি পাঠানো হয়েছে , কেন SDO এর নিচের পদমর্যাদার লোক নিয়োগ করা হচ্ছে , সেই প্রশ্ন তুলে। প্রসঙ্গত , এই একই অভিযোগ শোনা গিয়েছে বিরোধী দলনেতার মুখেও।

জানা গিয়েছে , জাতীয় নির্বাচন কমিশনের তরফে মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে , ERO নিয়োগের ক্ষেত্রে যে নীতি রয়েছে তাতে কেন বেনিয়মন করা হচ্ছে ? প্রশ্ন , কোন পদ্ধতিতে ERO নিযুক্ত হবে , তাকে কোন পদমর্যাদা দেওয়া হবে , সেইসব যক্ষগন বিস্তারিত ভাবে উল্লেখ করা আছে , তাহলে কেন সেই নিয়ম লঙ্ঘন করা হচ্ছে ! জানা গিয়েছে , ইতিমধ্যেই এই চিঠি , নবান্নে পৌঁছে গিয়েছে।

উল্লেখ্য , রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্য নিয়েও , জাতীয় নির্বাচন কমিশন মুখ্যসচিবের প্রতি বিরক্ত। লোকপাল আইন অনুযায়ী , কোনো সরকারি আধিকারিকরা অভিযোগ দিতে হলে , হলফনামা লাগে। এমনকি যদি মিথ্যা অভিযোগ প্রমাণিত হয় , তাহলে এক বছরের জেলও হতে পারে। আর এখানেই প্রশ্ন জাতীয় নির্বাচন কমিশনের। মুখ্য সচিব থাকালীন মন্ত্যব্য কিভাবে হয় ! মুখ্যসচিবের দায়িত্ত নিয়ে উঠছে প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.