আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কোনও বুথেই থাকছে না কেন্দ্রীয় বাহিনী। বিরোধীদের দাবি নস্যাৎ করে অবশেষে এই সিদ্ধান্তগ্রহণ। নির্বাচন কমিশনের নোটিসে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকার কোনও উল্লেখ নেই।
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশন মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল কেন্দ্রের কাছে। সেখানে প্রথম দফায় ২২ এবং দ্বিতীয় দফায় ৩১৫ কোম্পানি মিলিয়ে মোট ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনও খবর মেলেনি।
অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনকে নির্বিঘ্নে পরিচালনা করার দরুন এবার জেলা, মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। গতকাল অর্থাৎ শনিবার থেকেই চালু হয়ে গেছে এই কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের মাধ্যমে যে অভিযোগ প্রকাশ্যে আসবে, সেই অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উত্তর দেওয়ার পরামর্শ।







