এ বার মাঠের বাইরে বসেই দলকে জেতানো শুরু করেছেন গৌতম গম্ভীর। মেন্টর হিসাবে তাঁর ভূমিকা কী তা লখনউ সুপার জায়ান্টক্সের বিরুদ্ধে দেখিয়ে দিয়েছেন তিনি। গম্ভীরের কান্ড ভাইরাল সমাজমাধ্যমে।এর আগে দু’বছর লখনউয়ের মেন্টর ছিলেন গম্ভীর।দলটিকে হাতের তালুর মতো চেনেন তিনি। সেই সুবিধা কাজে লাগিয়েছেন তিনি ,লখনউয়ের ইনিংসের ১২তম ওভারের দ্বিতীয় বলে নিকোলাস পুরানকে আউট করেন আন্দ্রে রাসেল। ১০১ রানে ৫ উইকেট পড়ে যায় দলের। গম্ভীর জানতেন পুরানের উইকেট কতটা জরুরি। পুরান আউট হতেই দেখা যায়, জোরে জোরে হাততালি দিচ্ছেন তিনি। তার পরেই মগজাস্ত্রের প্রয়োগ করেন কেকেআর মেন্টর।পুরান আউট হতেই মাঠে কেকেআর ক্রিকেটারদের জন্য জল নিয়ে যাচ্ছিলেন কয়েক জন ক্রিকেটার। তাঁদের এক জনকে কাছে ডাকেন গম্ভীর। কিছু নির্দেশ দেন। ঘাড় নেড়ে মাঠে চলে যান সেই ক্রিকেটার। তার পর গম্ভীরকে দেখা যায় ডাগআউট থেকেই কাউকে কিছু একটা নির্দেশ দিচ্ছেন। বোঝা যাচ্ছিল, খেলার মধ্যে কতটা ঢুকে পড়েছেন তিনি। মাঠে হয়তো ক্রিকেটারেরা খেলছেন, কিন্তু মাঠের বাইরে থেকে সমানে নির্দেশ দিচ্ছেন গম্ভীর।গত তিন ম্যাচের তিনটিতেই জিতেছে তারা। তবে এই জয়ে ক্রিকেটারদের পাশাপাশি গম্ভীরের ভূমিকাও অনেকটা রয়েছে। লখনউ ম্যাচে সেটাই দেখা গেল।
Read Next
November 7, 2026
আকিব-গুর্নুরের বোলিং তোপে ১৩৪ রানেই শেষ নিউজিল্যান্ড, সিরিজ জয়ের পথে ভারত
November 6, 2026
সেহওয়াগ-পুত্রের ব্যাটে ঝড়! নেপালকে ১০ উইকেটে উড়িয়ে এশিয়া কাপ শুরু ভারতের
November 6, 2026
নিউজিল্যান্ড সফরের আগে প্রস্তুতিতে জোর ভারতের, এ দলের হয়ে খেলবেন বুমরাহ-জাদেজা, অনিশ্চিত পন্থ
November 6, 2026
১০-১৯ থেকে রূপকথার কামব্যাক! চিনের বুক চিরে ভারতের প্রথম যুব অলিম্পিক রুপো আনলেন তানভি
November 5, 2026
২৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি, পর্তুগালের জার্সিকে বিদায় জানালেন রোনাল্ডো
November 5, 2026
সেঞ্চুরি নয়, মাত্র ৪৩ রান! জন্মদিনে নিজের সেরা ওয়ানডে ইনিংস বেছে চমকে দিলেন বিরাট কোহলি
Related Articles
Check Also
Close
-
IPL শুরুর আগেই ধাক্কা খেল নাইট শিবিরMarch 30, 2023







