রাজনীতি

চতুর্থ দফার ভোটে রাজ্যের সংকটপ্রবন কেন্দ্র কোনগুলি? তালিকা তৈরি করলেন নির্বাচন কমিশন

ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে লোকসভা ভোট। এবার নির্বাচন কমিশন চতুর্থ দফার নির্বাচনে রাজ্যের সঙ্কট প্রবণ ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করলেন।আগামী ১৩ মে ভোট নেওয়া হবে মোট ৮টি আসনের।নির্বাচন কমিশন জানিয়েছে চতুর্থ দফায় সঙ্কট প্রবণ হিসাবে চিহ্নিত করা হয়েছে মোট ১৫ হাজার ৫০৭ টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৬৪৭ টি কেন্দ্র।

এর মধ্যে বোলপুর লোকসভা কেন্দ্রে ক্রিটিকাল ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে মোট ৬৫৯টি।এছাড়া বীরভূমে ৬৪০, বহরমপুরে ৫৫৮, বর্ধমান দুর্গাপুরে ৪২২, রানাঘাটে ৪১০, আসানসোলে ৩১৯ টি ভোটকেন্দ্রকে চিহ্নিত করা সঙ্কট প্রবণ তালিকায়। তবে চতুর্থ দফায় পূর্ব বর্ধমানে সবথেকে কম সংখ্যার সঙ্কট প্রবণ ভোট কেন্দ্র রয়েছে।

কমিশনের বিধির সূত্রে কোনও কেন্দ্রের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির স্পর্শকাতরতা দেখে সেটিকে ক্রিটাক্যাল বলে আখ্যা দেওয়া হয়।পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এক বছর আগের পঞ্চায়েত ভোটের মানদণ্ড প্রাধান্য পাচ্ছে।কমিশনের নিয়ম মারফত কোনও একটি বুথে ৯০ শতাংশের বেশি ভোট বৃদ্ধি হলে এবং ,কোনও এক জন প্রার্থী ৭০ শতাংশের বেশি ভোট পেলে এবং কোনও একটি বুথে ১০ শতাংশের কম ভোট পড়লেও তা অতি সংবেদনশীল বলে গণ্য করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.