রাজ্য

চাকরি ছাড়েননি, শুধু ডিউটি করবেন না; আরজিকরে গণইস্তফা সিনিয়র ডাক্তারদের

জুনিয়রদের আন্দোলনের সমর্থনে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সিনিয়র ডাক্তারদের এবার গণইস্তফা! আজ প্রায় ৫০ জন সিনিয়র ডাক্তার গণইস্তফা দিলেন। যদিও সিনিয়র চিকিৎসকদের দাবি, তাঁরা চাকরি থেকে ইস্তফা দেননি। আপাতত শুধু ডিউটি থেকে ইস্তফা দিচ্ছেন। কিন্তু তারপরও যদি সরকার কোনও ইতিবাচক পদক্ষেপ না করে, ব্যক্তিগতভাবে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তও নিতে পারেন তাঁরা এ’ও সাফ জানিয়েছেন।

সিনিয়র ডাক্তারদের বক্তব্য, জুনিয়রদের শরীরের ক্ষতি হচ্ছে। তা আর মেনে নেওয়া সম্ভবপর হচ্ছে না।

চিকিৎসকরা জানিয়েছেন, চাকরি নয়, ডিউটি থেকে গণ ইস্তফা দিচ্ছেন। তবে ইস্তফা গ্রহণ না করা পর্যন্ত কাজ করবেন তাঁরা। সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে বলেও দাবি জানিয়েছেন।

অন্যদিকে, মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতীকী অনশনে যোগদান সমস্ত মেডিকেল কলেজের পড়ুয়াদের। আরজিকর, এন‌আর‌এস, সাগর দত্ত মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের একাংশের ১২ ঘণ্টার অনশন। ১২ ঘণ্টার প্রতীকী অনশনে থাকছেন জেপিডি’র সিনিয়র চিকিৎসকরাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.