প্রয়াত বাংলার প্রাক্তন রাজ্যপাল লা গণেশন। বর্তমানে নাগাল্যান্ডের রাজ্যপাল ছিলেন তিনি । শুক্রের সন্ধ্যায় ৮০ বছর বয়সে , চেন্নাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন । প্রধানমন্ত্রী তার মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন , “একজন আদ্যোপান্ত জাতীয়বাদী হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।”
জাতির উন্নয়নে লা গণেশনের ভূমিকা উল্লেখ করে মোদী লিখেছেন , “তিনি তামিলনাড়ু জুড়ে বিজেপির বিস্তারে সাহায্য করেছেন। তামিল সংস্কৃতির প্রতিও তাঁর গভীর ভালবাসা ছিল।”
জানা গিয়েছে, গত ৮ আগষ্ট নিজের বাড়িতে পড়ে যান নাগাল্যান্ডের রাজ্যপাল । তখনই তার মাথায় আঘাত লাগে । সার্জারি করার পর বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল লা গণেশনের । কিন্তু তারপরেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি । স্বাধীনতা দিবসের দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।







