রাজ্য

SSC এর ২৬০০০ চাকরিহারাদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের

কথায় বলে পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র কলম। সেই কলমের খোঁচায় গত সপ্তাহেই চাকরি গিয়েছে প্রায় ২৬০০০ জনের। এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলার যোগ্য-অযোগ্য চিহ্নিত করতে অক্ষম হওয়ায়, ২০১৬ সালের গোটা SSC প্যানেল বাতিল করেছে কলকাতা হাই কোর্ট। যা নিয়ে রীতিমতো উত্তাল রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার,চলছে শুনানি। তবে এসবের মাঝেই রাজ্য সরকার জানিয়েছিল আপাতত চাকরিহারাদের বেতন দেবে। সেই মতই হল কাজ।
মঙ্গলবার, এপ্রিল মাসের শেষ দিনে চাকরিহারা শিক্ষক, শিক্ষাকর্মী সবমিলিয়ে ২৫৭৫৩ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে এপ্রিল মাসের বেতন। যদিও শুধুমাত্র এপ্রিল মাসে বেতন দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য। এরপর চাকরিহারাদের কী হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। চাকরিহারাদের বক্তব্য, যেখানে চাকরির ভবিষ্যৎই অনিশ্চিত, সেখানে দাঁড়িয়ে এই সময়ে এক মাসের বেতন তাদের দুশ্চিন্তাকে লাঘব করতে পারে নি।তারা আরও বলে যে, কয়েকদিন বাদ দিয়েছেন তারা , এপ্রিল মাস প্রায় গোটাটাই কাজ করেছেন। তাই এ মাসের বেতন নিয়ে তারা নিশ্চিত ছিলেন। তবে এর পর কবে তাদের চাকরি ফিরবে? আদেও কী চাকরি ফিরে পাবেন? আইনি জট কবে কাটবে? এরমই প্রচুর প্রশ্ন এখন তাদের মনে। হাই কোর্টের রায় খারিজ হলে বা স্থগিতাদেশ পড়লেই একমাত্র তারা নিশ্চিন্ত হবেন বলে জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.