৮০ দিনের মাথায় প্রকাশ পেল মাধ্যমিকের ফলাফল। এই বছর প্রথম স্থান অধিকার করলো কোচবিহারের রমঘোলা বিদ্যালয়ের ছাত্র চন্দ্রচূড় সেন। প্রাপ্ত নম্বর ৬৯৩। প্রায় ৯৯শতাংশের কাছাকাছি। আর এই খবর শুনতে গর্বে মেতে উঠেছেন ছাত্রের পরিবার।
ফল প্রকাশের পর সংবাদিকদের সামনে চন্দ্রচূড় বলেন, তার এই সাফল্যের পেছনে অবদান রয়েছে বাবা মার পাশাপাশি গৃহশিক্ষক স্কুল শিক্ষক এবং আত্মীয় পরিজনদের। পাশাপশি জানান”যখন প্রেস কোনফারেস চলছিল টিভিতে তখন আমি ঘরে ছিলাম না ওপরে চলে গিয়েছিলাম তারপর যখন নাম অ্যানাউনস করলো তখন আমার বাবা মা আমাকে ডেকে আনেন।” পাশপাশি পড়ার সময় জানতে চাইলে চন্দ্রচূড় বলেন তার কোনো পড়ার রুটিন বা বাধ্যকতা ছিলো না যখন ইচ্ছা হতো তখনি পড়তেন তিনি। পছন্দের বিষয় বায়োলজি বর্তমানে সাইন্স নিয়েই এগোনোর ইচ্ছা ছাত্রের। স্বপ্ন ডাক্তার হওয়ার। এবং জীবনে এগিয়ে যাওয়ায় একমাত্র তার লক্ষ্য





