দেশ

আপনি কি মিউচ্যুয়াল ফান্ড হোল্ডার? বড় ঘোষণা SEBI

মিউচুয়াল ফান্ড হোল্ডার দের জন্য বড় খবর, এবার থেকে জয়েন্টে মিউচুয়াল ফান্ড (Mutual Fund) অ্যাকাউন্ট খুললে নমিনি (Nominee) ঘোষণার বিষয়টি হয়ে গেল বিকল্প।তেমনই ঘোষণা করেছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI)। এছাড়াও SEBI ‘ফান্ড হাউস’-গুলিকে বিদেশি বিনিয়োগ যাচাইয়ের জন্য ‘ফান্ড ম্যানেজার’ রাখার অনুমতি দিয়েছে। প্রোডাক্ট ও বিদেশি বিনিয়োগের তত্ত্বাবধানে ‘ফান্ড হাউস’-কে একজন ফান্ড ম্যানেজার রাখার জন্য SEBI ওয়ার্কিং গ্রুপের সুপারিশের ভিত্তিতে আলোচনা সেরেছে।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) একটি সার্কুলারে বলেছে, এবার জয়েন্ট মিউচুয়াল ফান্ড ফোলিওতে কাউকে নমিনেশন দেওয়া ঐচ্ছিক হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, কাউকে নমিনেশন দেওয়ার প্রয়োজনীয়তা শিথিল করার ফলে জয়েন্ট ফোলিওহোল্ডাররা সুবিধা পাবেন। এর মাধ্যমে জীবিত সদস্য নমিনি বলে বিবেচিত হবে, যা নমিনেশন প্রক্রিয়াকে সহজ করবে।
মিউচুয়াল ফান্ড হোল্ডারদের জন্য একজন ব্যক্তিকে নমিনি করার শেষ তারিখ 30 জুন, 2024 নির্ধারণ করেছে। যদি তারা তা করতে ব্যর্থ হয়, তাহলে তাদের অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করা হতে পারে। একটি পৃথক সার্কুলারে SEBI তহবিল ব্যবস্থাপকদের বিষয়ে বর্তমান নীতিকে সরলীকরণের কথা বলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.