দেশ

প্রজাতন্ত্র দিবসের আগেই জম্মু কাশ্মীরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান, জম্মু কাশ্মীরে নিহত পাকিস্তানের এক জঙ্গি

পুলিশ,সেনাবাহিনী ও সিআরপিএফের যৌথ উদ্যোগে নিহত হয়েছে এক পাক জঙ্গি। শুক্রবার নিরাপত্তা বাহিনী জানিয়েছে, কাঠুয়া জেলার বিল্লাওয়ারে জম্মু কাশ্মীরের পুলিশ , সেনাবাহিনী ও সিআরপিএফের যৌথ বাহিনীর অভিযানে নিহত হয়েছে জইশের এক জঙ্গি। সেনা সূত্রে খবর, দশদিন আগে জম্মু কাশ্মীরের বিল্লাওয়ারে জঙ্গি নাশতকার খোঁজ পেয়েছিল সেনাবাহিনীরা। এরপর সেনাবাহিনীরা বিল্লাওয়ারের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করে।

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার অভিযান চালায় সেনাবাহিনী। তারা খবর পেয়েছিল একজন জঙ্গি আত্মগোপন করেছিল ওই এলাকায়। খবর পেয়ে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় জওয়ানরা। প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে প্রজাতন্ত্র দিবসের আগেই জঙ্গি নাশকতার খবর পাওয়া গিয়েছিল। এরপর এই বিষয়ে গোপনে তদন্ত শুরু করে সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর তল্লাশী অভিযানে নিহত হয় জইশের জঙ্গি।

বিল্লাওয়ারের পাশাপাশি কিশ্তওয়ারের পাহাড়ি এলাকায় আত্মগোপন করেছিল সইফুল্লা এবং আদিল নামে জইশের দুই জঙ্গি । গোপন সূত্রে খবর পেয়ে গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় বীর জওয়ানরা। সেনা সূত্রে খবর, যেখানে জঙ্গিরা ঘাঁটি বানিয়েছিল , সেইস্থান অত্যন্ত গভীর। গাছের আড়ালে এমনভাবে বাঙ্কার তৈরি করা হয়েছিল, তাতে সকলের হদিশ পাওয়া সম্ভব নয়। পাহাড়ের ১২ হাজার ফুট উচ্চতায় প্রচুর পরিমাণে রান্নার , খাবারের সামগ্রী উদ্ধার করা হয়েছে ।

যে পরিমাণ খাবার উদ্ধার হয়েছে তাতে সেনাবাহিনীর সন্দেহ, অনেকদিন ধরেই ওই ডেরায় লুকিয়ে ছিল জঙ্গিরা। তাদের আরো সন্দেহ, কয়েক দিনের নয় কয়েক মাসের খাবার মজুত রাখা হয়েছিল পাহাড়ের ওই ঘাঁটিতে। তারা জানিয়েছে , স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই জঙ্গিরা পাহাড়ের এত গভীর এলাকায় বাঙ্কার বানাতে এবং এত খাবার নিয়ে যাওয়া সম্ভব ছিলনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.