কেন্দ্রদেশ

উৎসবের মরশুমে ১২,০০০ স্পেশাল ট্রেন। সুবিধা যাত্রীদের।

সামনেই উৎসবের মাস,আর এই মাসেই ট্রেনে অতিরিক্ত ভির সামলাতে অভিনব উদ্যোগ ভারতীয় রেল মন্ত্রকের। আসন্ন উৎসবের মাস উপলক্ষে ২১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সারা দেশজুড়ে ১৫০টি বিশেষ ট্রেন চলবে, যা মোট ২০২৪টি ট্রিপ পারি দিবে। ১২০০০ স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনাও আছে বলে জানা গেছে।

পূর্ব রেলওয়ে, যারা কলকাতা, হাওড়া এবং শিয়ালদহ থেকে ২৪টি বিশেষ ট্রেন চালাবে, যার মাধ্যমে ১৯৯টি ট্রিপ হবে।

এই স্পেশাল ট্রেনগুলির মধ্যে সবচেয়ে বেশি ট্রেন চলবে দক্ষিণ মধ্য রেলওয়েতে। হায়দরাবাদ, সেকেন্দ্রাবাদ এবং বিজয়ওয়াড়া স্টেশন থেকে মোট ৪৮টি ট্রেন ৬৮৪টি ট্রিপ করবে।

এছাড়াও পূর্ব মধ্য রেলওয়ে বিহারের পাটনা, গয়া, দারভাঙ্গা, এবং মুজফ্ফরপুর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন থেকে ১৪টি ট্রেন চালাবে, যা ৫৮৮টি ট্রিপ করবে। পশ্চিম রেলওয়ে মুম্বাই, সুরাট এবং ভাদোদরা থেকে ২৪টি ট্রেন চালাবে, যা ২০৪টি ট্রিপ করবে। দক্ষিণ রেলওয়ে চেন্নাই, কোয়েম্বাটুর এবং মাদুরাই থেকে ১০টি বিশেষ ট্রেন চালাবে, যা মোট ৬৬টি ট্রিপ করবে। এই বিশেষ ট্রেন গুলির জন্য সাধারণ মানুষের অনেক সুবিধা হবে বলেই অনুমান করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.