বিনোদন

“দেখে সত্যিই শিউরে উঠছি।”, কেন এরূপ মন্তব্য করলেন অভিনেত্রী স্বরা ভাস্কর?

বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে কোনো না কোনো জল্পনা ও বিতর্ক। প্রতিনিয়ত চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। যে কোনও বিষয়ে স্পষ্ট মতামত রাখতে দু’বার ভাবেন যারা, তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও স্বরা ভাস্কর। সম্প্রতি ফের চর্চায় এলেন বলিউডের অভিনেত্রী স্বরা ভাস্কর। এর আগেও রাজনৈতিক মতামতের জন্য চর্চায় ছিলেন তিনি এবং কটাক্ষের শিকারও হয়েছেন। আবার ভিন্নধর্মে বিবাহ করার জন্য তাকে কটাক্ষও করা হয়েছে। এবার ফের বিতর্কের মুখে তিনি। কিন্তু এবারের বিষয়টি একটু আলাদা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে, একটি মন্দিরে প্রসাদ বিতরণ করতে গিয়ে মর্মান্তিক পরিণতির শিকার হয়েছেন এক পরিষেবক। সেই ভিডিওতে দিল্লির মন্দিরচত্বরে এক পরিষেবককে পিটিয়ে খুন করার দৃশ্য দেখা যাচ্ছে। ভিডিওটি ভাইরাল হতেই মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রসাদ বিতরণকে কেন্দ্র করেও যে এমন নৃশংসতা হতে পারে তা বিশ্বাস করতে পারছেননা সাধারণ মানুষ। এইবার সেই ভিডিও নিয়ে নিজের সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর।

স্বরা নিজের সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও এর পরিপ্রেক্ষিতে লিখলেন, “এ তো ভয়ঙ্কর ঘটনা! ভারতে পিটিয়ে মারার ঘটনা যেন একটা নিয়ম হয়ে গিয়েছে। দেখে সত্যিই শিউরে উঠছি। অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এই ঘটনাই বলে দেয়, আমাদের সমাজের কী অবস্থা! আমরা দানবে পরিণত হচ্ছি।”অনেকে স্বরার এই মন্তব্যের সমর্থন করেছেন। সকলের মনে একটাই প্রশ্ন উঠছে, দিল্লির মতো শহরে কী ভাবে এমন অঘটন ঘটতে পারে?

সূত্রের খবর, গত শুক্রবার রাতে দিল্লির কালকাজী মন্দিরে ৩৫ বছর বয়সি পরিষেবক যোগেন্দ্র সিংহ রোজকার মতন প্রসাদ বিতরণ করছিলেন। তখন একদল ব্যক্তি একটি নির্দিষ্ট ধরনের প্রসাদ চাওয়ায়, যোগেন্দ্র জানান সেই প্রসাদটি শেষ হয়ে গেছে। প্রসাদ না পাওয়ায় পরিষেবকের উপর চড়াও হন অভিযুক্তরা, এবং রাগের জেরে যোগেন্দ্রকে টেনে নিয়ে গিয়ে লাঠি দিয়ে পেটানো শুরু করেন সেই ব্যক্তিরা। এবং পরবর্তীতে মৃত্যু হয় ওই পরিষেবকের। জানা যাচ্ছে, ঘটনায় পাঁচ অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। আবার অপরদিকে, মূল অভিযুক্ত অতুল পাণ্ডেকে এলাকারই জনসাধারণ পুলিশের হাতে তুলে দেন। কিন্তু এখনও জনসাধারণ আতঙ্কিত। তাঁরা নিরাপত্তার ওপর আঙ্গুল তুলছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.