বর্তমানে জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে চলছে বাংলা ছবির জয়জয়কার। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে ‘পাপা বুকা’ সিনেমার নাম। এবার এই সিনেমার সাফল্যের ঝুলিতে আসতে চলেছে তৃতীয় সাফল্য। IFFI-এর মঞ্চে পৌঁছে ঋতাভরী চক্রবর্তী অভিনীত এই জনপ্রিয় সিনেমা।
মাঝে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী অনেকটা সময়ের জন্য বিরতিতে ছিলেন। তবে ফিরে এসে একের পর এক হিট সিনেমা দিয়েছে। যেই তালিকার মধ্যে রয়েছে বহুরূপী সহ একাধিক সিনেমা। বর্তমানে সাফল্য পেল তাঁর অভিনীত আরো একটি সিনেমা ‘পাপা বুকা’। ১৯ শে সেপ্টেম্বর এই সিনেমা বড় পর্দায় আসার পর থেকেই মানুষের মনে করে নিয়েছে। এই সিনেমার প্রধান চরিত্রে দেখা গেছে সাইন বোবোরো, ঋতাভরী চক্রবর্তী এবং প্রকাশ বেরেকে। এমনকি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে সাইক, বারবারা আনাতু, জ্যাকব ওবুরি, স্যান্ড্রা ডাউমা ও ম্যাক্স মাসো পিপিসি।
এছাড়াও এই জনপ্রিয় ছবির সঙ্গে যুক্ত রয়েছে তিনবারের গ্র্যামি বিজয়ী রিকি কেজ, চিত্রগ্রাহক ইয়েধু রাধাকৃষ্ণণ ও সহ-চিত্রনাট্যকার ড্যানিয়েল জোনারধাগট। ‘পাপা বুকা’ সিনেমায় ব্যবহৃত ৫ ভাষা আলাদা ভাবে নজর কেড়েছে দর্শকমহলের। পাশাপাশি এই সিনেমার প্রেক্ষাপট গড়ে উঠেছে একটি যুদ্ধ বিধ্বস্ত সময়ের গল্প নিয়ে। এরইমধ্যে এই সিনেমা প্রদর্শিত হয়েছে পাপুয়া নিউ গিনির পোর্ট মর্সোবিতে ওয়ার্ল্ড প্রিমিয়ার ও বেলারুশের মিনোস্কে ইন্টারন্যাশনাল প্রিমিয়ারে। এবার এই সিনেমা ভারতের ৫৬ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য মনোনীত হয়েছে। এমনকি এটি প্রদর্শিত হবে এশিয়ার মঞ্চে। আগামী ২২ শে নভেম্বর এই ছবিটির প্রিমিয়ার হবে ও সন্ধ্যে ৬:৩০ নাগাদ রেড কার্পেট এবং স্ক্রীনিং হতে চলেছে।







