রাজ্য

কলকাতা বইমেলা প্রাঙ্গণ পরিদর্শনে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় !

নিজস্ব সংবাদদাতা : বিধান নগরে কলকাতা বইমেলা প্রাঙ্গণ পরিদর্শনে এলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাই এর জন্য রাজ্যের উত্তর প্রান্ত থেকে আসা তৃণমূল সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে এই মাঠেই। মূলত সেই ব্যবস্থা দেখতেই আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের একুশে জুলাই এর সভা উপলক্ষে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জমা হয় কলকাতায়। মূলত উত্তরবঙ্গ থেকে আসা মানুষদের থাকার ব্যবস্থা করা হয় বিধান নগরের কলকাতা বইমেলা প্রাঙ্গণ। সেইমতো প্রস্তুতি শুরু হয়েছে এই মাঠে। সমর্থকদের থাকা ও খাওয়ার জন্য কি ব্যবস্থা করা হয়েছে, তা খতিয়ে দেখতেই শুক্রবার বিকেলে বিধান নগরের মেলা প্রাঙ্গণ আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী এবং স্থানীয় এমএলএ সুজিত বসু ও বিধান নগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। সুজিত বসুর থেকে আয়োজন সম্পর্কে তথ্য নেন অভিষেক। ঘুরে দেখেন প্রস্তুতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.