দেশ

অনিল আম্বানির বিরুদ্ধে সক্রিয় ইডি ! অভিযোগ আর্থিক তছরুপের

আর্থিক তছরুপ সংক্রান্ত মামলায় , অনিল আম্বানির বিরুদ্ধে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে ইডি এর তরফে বৃহস্পতিবার সকাল থেকে দিল্লি ও মুম্বাইয়ে অনিল আম্বানির একাধিক সম্পত্তিতে তল্লাশি চলছে । ঋণ জালিয়াতি মামলায় এই তল্লাশি বলে খবর । সম্প্রতি সিবিআই এর পক্ষ থেকে অনিল আম্বানির বিরুদ্ধে বৃহত্তর আর্থিক তছরুপ মামলায় দুটি এফআইআর দায়ের করা হয় । তারপরেই অনিল আম্বানির বিরুদ্ধে সক্রিয় হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

অনিল আম্বানির সাথে যুক্ত ৫০ টি সংস্থায় তল্লাশি চালাচ্ছে ইডি । ব্যাংক , শেয়ার হোল্ডার , বিনিয়োগকারী ও একাধিক প্রতিষ্ঠানের সাথে প্রতারণা করা হয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ । তদন্তকারীরা জানতে পেরেছেন জনগণের টাকা রীতিমত পরিকল্পনা করে বিদেশে পাচার করা হয়েছে । এমনকি তার বিরুদ্ধে অভিযোগ , ঋণ আদায়ের জন্য ব্যাংক আধিকারিকদেরও মোটা অংকের ঘুষ দেওয়া হয়েছে ।

উল্লেখ্য , বর্তমানে ইডি অনিল আম্বানির বিরুদ্ধে যে মামলায় সক্রিয় হয়েছে , তা হলো একটি ঋণের মামলা , যা ইয়েস ব্যাংক থেকে নেওয়া হয়েছে । তদন্তকারীদের দাবী , এক্ষেত্রে ইয়েস ব্যাংকের শীর্ষ আধিকারিক সহ, প্রাক্তন প্রোমোটারদেরও ঘুষ দেওয়া হয়েছে । সূত্রের খবর , রিলায়েন্সের একটি ঋণ মঞ্জুর হওয়ার আগে , ইয়েস ব্যাংকের কর্তাদের হাতে ঘুষবাবদ মোটা টাকাও আসে । এবার সেই মামলাতেই , অনিল আম্বানির বিরুদ্ধে সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.