দেশ

স্কুলেই সুইমিং পুল! শিক্ষার্থীদের গরমের হাত থেকে বাঁচাতে অভিনব উদ্যোগ স্কুলের

তীব্র দাবদাহে বাংলা তথা পুরো দেশ যেন জ্বলে পুড়ে যাচ্ছে। ব্যতিক্রম নেই যোগীরাজ্য উত্তর প্রদেশেও। বাংলা স্কুলগুলোতে যদিও গরমের ছুটি চলছে কিন্তু উত্তরপ্রদেশে স্কুল খোলা রয়েছে। তাই সেখানে স্কুলের বাচ্চাদের কথা মাথায় রেখে ক্লাসেই তৈরি করা হয়েছে অস্থায়ী সুইমিং পুল।

সম্প্রতি অল ইন্ডিয়া রেডিও সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে এবং সেখানেই দেখা যাচ্ছে যে স্কুলের কচিকাচারা মেতে উঠেছে অস্থায়ী সুইমিংপুলে সাঁতার কাটতে এবং ক্লাস থেকে উধাও বেঞ্চ টেবিল। উত্তরপ্রদেশের কনৌজ জেলার মহসুনাপুর উমারদা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই এই অভিনব উদ্যোগ নিয়েছেন বলে জানা গিয়েছে। সমাজমাধ্যমে ভিডিওতে দেখা যাচ্ছে যে দুই পড়ুয়া সাঁতার কাটছে এবং বাকি কচিকাঁচারা জল দিয়ে খেলছে। শিক্ষকদের এই অভিনব উদ্যোগ দেখে প্রশংসায় পঞ্চমুখ নাগরিকরা।

শিক্ষকদের এই অভিনব উদ্যোগ দেখে নেট নাগরিকরা প্রশংসা করেছেন অনেকেই, অনেকেই স্মৃতিচারণা করেছেন নিজেদের ছোটবেলা নিয়ে। অনেকে আবার কটাকে সুরও গেয়েছেন। তারা মনে করেন যে যোগী সরকার সরকারি স্কুলে আসল সুইমিং পুল করার পরিবর্তে এক ছেলে মানুষী কাজ করেছেন। কারণ আসল সুইমিং পুল করতে গেলেই সরকারের তহবিলে অর্থের টান পড়ে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.