দেশভাইরাল

মারমার কাটকাট পরিবেশ, কোথাও হাতাহাতি কোথাও চুলোচুলি রসগোল্লা নিয়ে ঝামেলায় আমন্ত্রীতর

বিয়েবড়িতে ধুন্ধুমার। মুহূর্তের মধ্যেই শুরু হাতাহাতি আমন্ত্রিতদের মধ্যে। দেখা যায় কিল চর ঘুষি ধাক্কাধাক্কি। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভাইরাল ভিডিওতে উত্তরপ্রদেশের ফিরোজ়াবাদ শহরের শিকোহাবাদের একটি বিয়েবাড়ির ঘটনা উঠে এসেছে। যেখানে রসগোল্লার জন্য মারমুখি অতিথিরা।

তবে এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি সময় ৩৬৫। ঘটনাটি ক্যামেরাবন্দির সময়ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
জানা যায়, অতিথিদের রসগোল্লা দেওয়া নিয়ে সূত্রপাত ঝামেলার। তারপর সেই নিয়ে মারামুখি অতিথিবৃন্দ। একে অপরের লক্ষ্য করে চড়, লাথি, ঘুষি চালাতে থাকে। মুহূরর্তেই বিয়েবাড়ির অনুষ্ঠান পরিণত হল রণক্ষেত্রে। ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার, এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োটি পুলিশি নজরে আসার পর, ফিরোজ়াবাদ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে।

ভিডিয়োটি ‘জ্ঞানেন্দ্র শুক্লা’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছিল। হইচই শুরু হয় সমাজমাধ্যমের ভিডিয়োটিকে কেন্দ্র করে। অনেকেই ওই ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্যও করেন। ভিডিয়োটি দেখার পর এক লিখেছেন, ”এ কেমন বিয়েবাড়িরে বাবা। রসগোল্লার জন্য এ ভাবে কেউ মারপিট করে?” অন্য এক জন লেখেন, ”এমন সুস্বাদু মিষ্টি যে, রসগোল্লার জন্য মারপিট করাই যায়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.