আসন্ন রবিবার , আয়োজিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ । রবিবার দুবাইয়ের ময়দানে মুখোমুখি হবে ভারত – পাকিস্তান । সূত্রের খবর , ইতিমধ্যেই ভারত – পাক ম্যাচের জন্য দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের সব টিকিটও বিক্রি হয়ে গিয়েছে । এবার এই হাইভোল্টেজ ম্যাচ নিয়েই ভবিষ্যদ্বাণী করলেন মহাকুম্ভে ভাইরাল হওয়া আইআইটি বাবা । ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আইআইটি বাবার সেই ভিডিও ।
ভারত – পাকিস্তান ম্যাচ মানেই , আবেগ । যারা খেলা দেখেন না , তারাও এই ম্যাচ মিস করতে চাননা । তবে ভারত – পাকিস্তান ম্যাচ নিয়ে আগে থেকে কিছু অনুমান করাটা খুবই কঠিন , কারণ এই ম্যাচে দুই দেশই খেলে , নিজেদের সম্পূর্ণটা দিয়ে । এবার আগে থেকে এই ম্যাচ নিয়ে নিজের বক্তব্য রাখলেন আইআইটি বাবা অভয় সিং ।
অভয় সিং এর কথায় , এবার বিরাট কোহলিরা যতই ভালো খেলুক না কেনো তাঁরা পাকিস্তানের কাছে হেরে যাবে । যা রীতিমতো হাসতে হাসতে এক্কেবারে অবলীলায় বলেছেন অভয় সিং । সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে অভয় সিং বলেন , “আমি বলে দিচ্ছি পাকিস্তানই জিতবে। বিরাট কোহলি আর বাকিরা দারুণভাবে চেষ্টা করলেও জিততে পারবে না!” অভয় সিং এর এই মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট প্রেমীরা । আইআইটি বাবার এই ভবিষ্যদ্বাণী একেবারেই মেনে নিতে পারছে না ভারতীয় ক্রিকেট মহল । তবে অনুরাগীদের আশা , ২০১৭ এর বদলা পূরণ করবে ভারত । ভারত – পাক ম্যাচে জয় পাবে তেরঙ্গা ।







