জেলারাজনীতি

“রাজনীতি ছাড়ার হুমকি সুকান্তর! তৃণমূলকে দিলেন প্রকাশ্য চ্যালেঞ্জ”

বজবজে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। অভিযোগ, তাঁকে ঘিরে স্লোগান, গালিগালাজ, এমনকি জলের বোতল ও চপ্পল ছোড়া হয়! প্রশাসনকে পূর্বেই কর্মসূচির কথা জানানো সত্ত্বেও এমন ঘটনা, প্রশাসনিক নিষ্ক্রিয়তা নিয়েই উঠছে প্রশ্ন।

ঘটনার জেরে বৃহস্পতিবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন সুকান্ত। জানান, একজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গেই যদি এমন হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পাশাপাশি জানিয়েছেন, বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও লোকসভার অধ্যক্ষকেও জানানো হবে।

বুধবার বজবজ-১ বিডিও অফিসের সামনে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তার পরদিনই আক্রান্ত জয়দেব দত্তকে দেখতে গেলে শুরু হয় বিক্ষোভ। ‘চোর চোর’ স্লোগান তুলে ঘিরে ধরা হয় কেন্দ্রীয় মন্ত্রীকে। এমনকি তাঁর মাকেও গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ।

সুকান্তর সাফ দাবি, তৃণমূল এই ঘটনাকে ১০০ দিনের কাজের দাবির প্রতিবাদ বলে চালানোর চেষ্টা করছে। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “যদি প্রমাণ করতে পারে বিক্ষোভকারীদের মধ্যে ১০ শতাংশ ১০০ দিনের কাজ করেন, আমি রাজনীতি ছেড়ে দেব।”

রাজ্যপাল আশ্বাস দিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন এবং প্রয়োজনে কেন্দ্রকে রিপোর্ট পাঠাবেন। সুকান্তর কথায়, “এটা স্বাধিকার লঙ্ঘন। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে।”

এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে ফের উঠছে প্রশ্ন—রাজ্য কি সত্যিই গণতন্ত্রের পথে চলছে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.