শনিবার সকালে আগুন লেগে ভস্মিভূত হলো একটি কাপড়ের গুদাম। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়ায় রাজারহাট এলাকায়।খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচ ইঞ্জিন। ইতিমধ্যেই আগুন নেভানোর কাজ শুরু করেছেন দমকল কর্মীরা।
পুলিস ও স্থানীয়দের সূত্র মারফত জানা যায় রাজারহাটের ওই পাঁচতলা কপাড়ের গুদামে এদিন সকালে আচমকা আগুন লেগে যায়।
দাউ দাউ করে জ্বলে ওঠে উপরের তলা। কালো ধোঁয়া ঢেকে যায় পুরো এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে দমকলের চারটি এবং পরে আরও একটি ইঞ্জিন পৌঁছোয়। পাশাপাশি আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। সূত্রের খবর ওই কারাখানায় আপাতত আটকে পরেন নি কোনো মানুষ। তবে কিভাবে এই আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়।প্রাথমিক তদন্তে দমকল বাহিনীদের অনুমান শর্টসার্কিট থেকে লাগতে পারে এই আগুন।







