দেশ

ভিন সম্প্রদায় বিবাহের ফলে ৯ মাসের গর্ভবতী মহিলাকে অগ্নি দগ্ধ করে হত্যা।

নয় মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে হত্যার মামলায় দুই অপরাধীকে মৃত্যুদণ্ড ও পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কর্ণাটকের বিজয়পুর জেলার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালত । মৃত্যুদণ্ড প্রাপ্তরা হল মুদ্দেবিহালা তালুকের ইব্রাহিমসাব মুহাম্মাদসাব আত্তারা ও আকবর মুহম্মদসাব আত্তারা। রমজানবী আত্তারা, আত্মীয় দাওয়ালাবি বন্দেনওয়াজ জমাদার, আজমা জিলানী দাখনি, জিলানি আবদুল খাদের দাখনি এবং দালাবি সুবহান ধনুরির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং ৪.১৯ লাখ টাকা জরিমানাও করা হয়েছে । শুক্রবার এই সাজা ঘোষণা হয় আদালতের তরফ থেকে।সূত্র মারফত জানা গেছে গুন্দাকানা গ্রামের বাসিন্দা বানু বেগম আত্তারা এবং একই এলাকার দলিত যুবক সায়াবান্না কননুর প্রেমে পড়ে এবং ২০১৭ সালে তারা বিয়ে করেন এতে বানু বেগম পরিবার ক্ষিপ্ত হয়ে ওঠে । হামলার আশঙ্কায় বিয়ের পর বানু বেগম ও সায়াবান্না অন্য শহরে থাকতে শুরু করেন । কিন্তু বানু বেগম ৯ মাসের অন্তঃসত্ত্বা থাকায় সন্তান প্রসবের জন্য স্বামীর বাড়িতে আসেন ।এর অপেক্ষাতেই ছিল বানু বেগমের পরিবার।বানুর পরিবার তাদের মারধর করে বলে জানা যায়। হটাৎ ই এই আক্রমণে অচেতন হয়ে পরে বানু। ঘটনার সময় পরিবারের হাত থেকে রক্ষা পায় সায়াবান্না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.