রাজ্য

দুবাই সফরে মুখ্যমন্ত্রী, বাংলায় লগ্নি নিয়ে বর্তমান একাধিক কর্মসূচি

স্পেন সফরের পরবর্তীতে এবার শিল্প সন্ধানে দুবাইয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই বন্দর পরিদর্শনের পর সেখানকার কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। শিল্প দফতরের প্রধান সচিব বন্দনা যাদব-সহ পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকরাও ছিলেন। উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত ভারতীয় কনস্যুলেট এবং বণিকসভা ফিকির প্রতিনিধিরাও।

উল্লেখ্য, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুবাইয়ের গভীর সমুদ্র বন্দর জেবেল আলি বন্দর এবং শিল্পাঞ্চল জাফজা ডিপি ওয়ার্ল্ড পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী এবং মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী শিল্পপতিরা। দুবাইয়ের জেবেল আলি বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলে কলকাতা বন্দরের উন্নয়নে সাহায্যের ইঙ্গিত দিয়েছে। সেখান থেকে ফিরে মুখ্যসচিব বিস্তারিত জানিয়ে একটি রিপোর্ট দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

বুধবার কাতালোনিয়ার প্রেসিডেন্ট গার্সিয়ার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, শিল্প ও বাণিজ্য দফতরের প্রধান সচিব বন্দনা যাদব-সহ স্পেনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়কও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.