জেলা

রাজ্য পুলিশে বড় রদবদল, পূর্ব মেদিনীপুরের এসপি পারিজাত বিশ্বাস

রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক আইপিএস ও রাজ্য পুলিশের আধিকারিকের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব নিচ্ছেন আইপিএস পারিজাত বিশ্বাস। তিনি এতদিন পুরুলিয়ায় এসএপি-র সিও পদে কর্মরত ছিলেন।
পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে বদলি করা হয়েছে মিতুন কুমার দে-কে। তাঁকে জিআরপি খড়গপুর ডিভিশনের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পাঠানো হয়েছে।
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটেও একাধিক গুরুত্বপূর্ণ বদল হয়েছে। দক্ষিণ ব্যারাকপুরের ডিসি হিসেবে দায়িত্ব নিচ্ছেন আইপিএস দ্যুতিমান ভট্টাচার্য। অন্যদিকে, আইপিএস পাপিয়া সুলতানা-কে ব্যারাকপুরের ডিসি, এসবি পদে আনা হয়েছে।
কোথায়-কোথায় বদল?
আইপিএস অসীম খান: হাওড়া ট্রাফিকের ডিসি পদ থেকে উত্তর ব্যারাকপুরের ডিসি।
আইপিএস গণেশ বিশ্বাস: উত্তর ব্যারাকপুরের ডিসি থেকে হাওড়ার ডিসি (সাউথ)।
আইপিএস সুরিন্দর সিং: হাওড়া সাউথ থেকে এসএপি তৃতীয় ব্যাটালিয়নে।
আইপিএস অনুপম সিং: দক্ষিণ ব্যারাকপুরের ডিসি থেকে হাওড়া ট্রাফিকের ডিসি।
আইপিএস জয় টুডু: ব্যারাকপুরের এসবি থেকে হোম গার্ডের সিনিয়র স্টাফ অফিসার।
আইপিএস অংশুমান সাহা: কোচবিহার এসএসএফ থেকে দার্জিলিং গোর্খা সিও।
মনোরঞ্জন ঘোষ: পশ্চিম মেদিনীপুর ট্রাফিক থেকে বিধাননগরের অ্যাডিশনাল ডিসি।
সুব্রত দেব: আসানসোল-দুর্গাপুর এসবি থেকে পশ্চিম মেদিনীপুরের এসপি (ট্রাফিক)।
আইপিএস কুন্তল বন্দ্যোপাধ্যায়: রায়গঞ্জের অ্যাডিশনাল এসপি থেকে কোচবিহারের অ্যাডিশনাল এসপি।
আইপিএস কৃষ্ণগোপাল মীনা: কোচবিহার থেকে রানাঘাটের অ্যাডিশনাল এসপি।
সুমন্ত কবিরাজ: আইবি-র অ্যাডিশনাল এসএএস থেকে মুর্শিদাবাদ ট্রাফিকের অ্যাডিশনাল এসপি।
উত্তম ঘোষ: কৃষ্ণনগর থেকে জলপাইগুড়ির অ্যাডিশনাল এসপি।
সুরজিৎ কুমার দে: পূর্ব বর্ধমান ট্রাফিক থেকে কৃষ্ণনগরের অ্যাডিশনাল এসপি।
আইপিএস সমীর আহমেদ: জলপাইগুড়ি থেকে রায়গঞ্জের অ্যাডিশনাল এসপি।
লাল্টু হালদার: রানাঘাট থেকে পূর্ব বর্ধমান ট্রাফিকের অ্যাডিশনাল এসপি।
দেবশ্রী সান্যাল: এসআরপি খড়গপুরে দায়িত্বে।
আইপিএস শান্তনু কুমার ঝাঁ: বনগাঁ এসডিপিও থেকে আইবি-র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর।
আইপিএস অভিষেক যাদব: খাতরা এসডিপিও থেকে বনগাঁ এসডিপিও।
আইপিএস দেশমুখ রোশন প্রদীপ: মালবাজার থেকে কালনার এসডিপিও।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রশাসনিক কার্যকারিতা বাড়ানো এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করতেই এই রদবদল। বিধানসভা ভোটের আগে এই বদলিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.