জেলা

বিদ্যুৎ পরিষেবায় ভোগান্তির জেরে বিক্ষোভ এলাকাবাসীরা !

নিজস্ব সংবাদদাতা : শুক্রবার ফুলবাড়ী বিদ্যুৎ পরিবহন অফিসের সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরেই পশ্চিম ধনতলা এলাকার বাসিন্দারা বিদ্যুৎ পরিষেবার ভোগান্তির শিকার হচ্ছেন। সারাদিন বিদ্যুৎ পরিষেবা সচল থাকলেও, রাত হবার পড়ে লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায় এলাকা জুড়ে। ওই এলাকার এলাকাবাসীরা অনেকবার লিখিত অভিযোগ করেন বিদ্যুৎ অফিসে। কিন্তু কোন কাজ হয়নি। অবশেষে এদিন সকালে বিদ্যুৎ অফিস থেকে পাঠানো কর্মীরা সেই ট্রান্সফরমার মেরামত করতে গেলে, এলাকাবাসীরা তাদের কাজে বাধা দেন। ফিরিয়ে দেন তাদের। এরপর সব গ্রামবাসীরা এক হয়ে ফুলবাড়ী বিদ্যুৎ পরিবহন অফিসে গিয়ে রীতিমত বিক্ষোভ দেখান। গ্রামবাসীরা চাইছেন তাড়াতাড়ি বিদ্যুৎ ভোগান্তির থেকে মুক্তি পেতে এবং বিদ্যুতের ট্রান্সফর্মার সুদীর্ঘ সময়ের জন্য মেরামত করা হোক। যা আগামী ১৫ দিনের মধ্যে না হলে, তারা আরও বৃহত্তর আন্দোলনে পাশাপাশি পথ অবরোধ করতে বাধ্য হবেন এমনটাই জানিয়েছেন তারা । এদিন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানা পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.