ধারণ নির্বাচন ঘোষণা আর বেশি দেরি নেই। নির্বাচন কমিশন খুব শীঘ্রই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে। এরই মধ্যে বিজেপি, তৃণমূল সহ আরও কয়েকটি রাজনৈতিক দল প্রার্থী তালিকা প্রকাশ করেছে।
১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ভারতে ৯৪.৫ কোটি ভোটার নিবন্ধিত। আগামী এপ্রিল থেকে মে-মাসে ভারতে লোকসভা নির্বাচন হতে পারে।
২০১৯ সালে ৯১ কোটি ভোটারের জন্য ছিল ১০ লাখ ভোট কেন্দ্র। ১৯৫১ সালে যখন প্রথম সাধারণ নির্বাচন হয় দেশে সে সময় ১৭ লাখ ভোটারের জন্য ছিল ১ লাখ ভোট কেন্দ্র। প্রায় চার মাস ধরে চলে ভোটগ্রহণ।
নির্বাচনে ভোটার পিছু খরচ কত?
২০১৯ সালে:
লোকসভা নির্বাচনে:
₹ 54.50
বিধানসভা নির্বাচনে:
₹ 36.20 খরচ ধরা হয়েছে। তাঁদেরই একমাত্র ভোটাধিকার প্রয়োগ করার অধিকার রয়েছে যাঁরা ভোটার তালিকায় নাম নিবন্ধন করেছেন। গত সাধারণ নির্বাচনে যাঁরা নাম নথিভুক্ত করিয়েছিলেন তাঁদের মধ্যে ৬৮ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন।







