কলকাতা

বিদ্যাসাগর সেতুর স্বাস্থ্য ফেরাতে ২০০ কোটির ‘অপারেশন’, বদলাবে ২০টি গুরুত্বপূর্ণ কেবল

প্রায় ৩৩ বছর ধরে কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম বিদ্যাসাগর সেতু এবার সম্পূর্ণ স্বাস্থ্যোদ্ধারে নামছে। প্রতিদিন প্রায় এক লক্ষ গাড়ির চাপ সহ্য করা এই সেতুর দুর্বল হয়ে পড়া ২০টি ‘স্টে কেবল’ বদলানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে এই সংস্কারের দায়িত্ব পেয়েছে এক জার্মান সংস্থা।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই কেবল বদলের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই নবান্ন কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে চাইছে। আগামী এক-দু’সপ্তাহের মধ্যেই সেতুর সংস্কারকারী সংস্থা এবং এইচআরবিসি ও পুলিসের শীর্ষ কর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। সেখানে কেবল বদলের পদ্ধতি ও প্রয়োজনীয় সতর্কতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। প্রয়োজনে যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে বলেও জানা গেছে। কেবল বদলের পর সেতুর বিয়ারিং পরিবর্তনের কাজ শুরু হবে, তখন কয়েকদিনের জন্য সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধও রাখা হতে পারে। সব মিলিয়ে, এই গুরুত্বপূর্ণ সেতুর সম্পূর্ণ সংস্কার শেষ হতে প্রায় ১৫ মাস সময় লাগতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.