রাজনীতি

‘দিদিগিরি মেনে নেব না’, মুখ্যমন্ত্রীর প্রতি বিস্ফোরক রাজ্যপাল

চলছে লোকসভা নির্বাচন। এবার তারমধ্যেই রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বলেন, ‘এই দিদিগিরি মেনে নেব না।’

কেরল থেকে বাংলায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমানবন্দরে আনন্দ বলেন, ‘রাজ্যপালের রাজনীতি থেকে দূরে থাকার কথা। এখন আমি খুবই দুঃখিত যে, মুখ্যমন্ত্রী আমাকে রাজনীতিতে টেনেছেন। বিশেষ করে এমন সময়ে যখন নির্বাচন চলছে।’

কড়া ভাষায় রাজ্যপালের আক্রমণ, ‘আমি আপনাদের বলতে বাধ্য হচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনীতিবিদ হিসেবে তার রাজনীতি নোংরা। তারপরও ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাকে বাঁচানোর জন্য। কিন্তু এটা ঈশ্বরের জন্যও কঠিন দায়িত্ব। আমি এই ‘দিদি গিরি’কে কখনই মেনে নেব না।’

উল্লেখ্য, গত সপ্তাহে শ্লীলতাহানির অভিযোগ প্রকাশ্যে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রচার কর্মসূচি থেকে নিশানা করেছেন। এই ঘটনার পরবর্তীতেই রাজ্যপাল বিশেষ কাজে কোচি যান। গতকাল কলকাতায় ফেরেন তিনি। তবে, অভিযোগ প্রসঙ্গে তিনি কোনও মন্তব্য করেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.