দক্ষিণ দিনাজপুর: গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে ৬৫০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করল গঙ্গারামপুর থানার পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত গোটাহার এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। জানা গিয়েছে, সোমবার বিকেলে গঙ্গারামপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র এবং গঙ্গারামপুর এইচডিপিও দেবাঞ্জন ভট্টাচার্য গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে গোটাহার এলাকায় অভিযুক্ত হাবিবুর রহমানের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৬৫০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করে এবং হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে। এরপর পুলিশ অভিযুক্ত হাবিবুর রহমানকে মঙ্গলবার গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। গঙ্গারামপুর থানার বিশেষ অভিযান ও বড়সড় সাফল্যেকে সাধুবাদ জানিয়েছেন জেলা সহ গঙ্গারামপুরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষরা।
Read Next
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
November 5, 2026
মায়ের কবরের পাশেই নিজের শেষ ঠিকানা তৈরি! বিহারের মনজুরের কাহিনি ছুঁয়ে গেল বহু মানুষের মন
November 5, 2026
• রীতিমতো যুদ্ধের প্রস্তুতি! বীরভূম ও বর্ধমানে এসটিএফের জালে কয়লা মাফিয়া ও বিস্ফোরক পাচারকারীরা
November 5, 2026
সাতসকালে বর্ধমান-আরামবাগ রুটে দুর্ঘটনা! যাত্রীবোঝাই বাস উল্টে আহত ২৭, এলাকায় চাঞ্চল্য
Related Articles
Check Also
Close
-
তিন মাস বন্ধ থাকার পর, খুলে গেলো জঙ্গলSeptember 16, 2024







