জমজমাট ভোট প্রচার হতে চলেছে বহরমপুর। ২৪ এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে অন্যতম নজর কাড়া তৃণমূলের প্রার্থী হলো প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। এবার ঘাসফুল শিবিরের হয়ে বহরমপুর লোকসভা কেন্দ্রে থেকে ভোটে লড়াই করতে চলেছেন তারকা প্রার্থী ইউসুফ পাঠান। বৃহস্পতিবার তার ভাই ইরফান পাঠান তার সমর্থনের র্যালি করতে চলেছে। পাশাপাশি বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করবে বহরমপুরে।
বহরমপুর লোকসভা কেন্দ্রটি অনেক আগে থেকেই রয়েছে কংগ্রেসের দখলে। এমনকি অনেকেই বলে এটাকে অধীরের গড়। এবার সেই গড় ভাঙতে তৎপর হয়ে উঠেছে জোড়া ফুল শিবির। তাই এবারের ভোটে এরকম একজন হেভিওয়েট প্রার্থীকে দাঁড় করিয়েছে তৃণমূল। তাই বহরমপুর জুড়ে চলছে জমজমাট প্রচার কার্য। ইতিমধ্যেই তিনি বহরমপুরের ভাইজান হয়ে উঠেছেন। এবার লোকসভা ভোটে বহরমপুরের আসনটি পাকা করতে উঠে পরে লেগেছে রাজ্যের শাসক দল।
যেই কেন্দ্রে ভোট হতে চলেছে আগামী ১৩ই মে। তারমধ্যে প্রচারের শেষ দিন হল ১১ই মে। তাই বলাই যায় বহরমপুরের প্রচার প্রায় শেষ লগ্নে এসে দাঁড়িয়েছে। সেই কারণে আগামীকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুরের তৃণমূলক প্রার্থীর সমর্থনে জনসভা করতে চলেছেন। পাশাপাশি বৃহস্পতিবার বহরমপুর জুড়ে হতে চলেছে জাঁক চমকপূর্ণ রোড শো।
সেই রোড শো চলবে রেজিনগর, বেলডাঙা সহ বহরমপুর লোকসভার বিভিন্ন এলাকায়। শেষ লগ্নে ভোট প্রচারে ঝড় তুলতে থাকছে পাঠান পরিবারের দুই ভাই। তবে প্রচারের এই চাকচিক্য কতটা ভোট বাস্কে প্রভাব ফেলবে সেটা জানতে হলে অপেক্ষায় থাকতে হবে ৪ঠা জুনের।







