দেশ জুড়ে চলছে তৃতীয় দফার ভোটগ্রহণ। পাশাপাশি পশ্চিমবঙ্গে ৪টি কেন্দ্রে ভোটে চলছে গ্রহন পর্ব। তার মধ্যে অন্যতম হলো মালদহ লোকসভা কেন্দ্র। তবে এখানেই দেখা গেল সেই চূড়ান্ত বিক্ষোভ। ব্রিজ না করে দিলে ভোট বয়কট করবে বলে হুঁশিয়ারি দিল মালদহের বাসিন্দা।
সাধারণ মানুষ ভোট দিয়ে প্রতিনিধি চয়ন করে তাদের হয়ে কাজ করার জন্য। প্রতিনিধিরা বহুবার সেই কাজ করে দেওয়ার আশ্বাস দিয়েছে। তারপর দিনের পর দিন সেই কাজ সম্পন্ন করে। তাহলে মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ জমতে থাকে। সেই ক্ষোভের প্রতিফলন দেখা গেল হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতে। ভোটের দিন কার্যত উত্তেজনা ছড়িয়ে পরে এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনেকদিন ধরে তাদের দাবি ছিল ব্রিজ করে দেওয়ার। তাদের সেই দাবি এখনো পর্যন্ত পূরণ হয়নি। তাই তাদের স্পষ্ট দাবি ব্রিজ না করে দিলে তারা ভোট দেবে না।
আজ সকাল ৭ টা থেকে তারা এই বিক্ষোভ কর্মসূচি শুরু করে। ভোট গ্রহন পর্ব শুরু হয়েছিল রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয় ১২২ নম্বর বুথে। পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভ স্থলে নির্বাচনের কমিশনের পক্ষ থেকে পৌঁছে যায় সদর এসডিও এবং হবিবপুর ব্লকের বিডিও। তারা বিক্ষুব্ধদের কাছে গিয়ে বারংবার আবেদন করে যাতে তারা গণতান্ত্রিক উৎসবের শামিল হতে। তবে তারা শুনতে নারাজ। তাদের একটাই দাবি রাস্তা হবে তারপরেই তারা ভোট দেবে। এরপর দীর্ঘক্ষণের চেষ্টার পর অবশেষে পরিস্থিতির সামাল দেওয়া সম্ভব হয়।







