খেলাধুলা

হতাশায় কাঁদছেন রোহিত, কি এমন হলো ?

চোখে-মুখে হতাশার ছাপ। মনে পড়তে পারে গত বছরের বিশ্বকাপ ফাইনালের কথা। অস্ট্রেলিয়ার কাছে হেরে কান্নায় ভেঙে পড়েছিলেন ভারত অধিনায়ক। সোমবার হায়দবাদের বিরুদ্ধে মুম্বইয়ের ম্যাচের পর যেন সেই দৃশ্যই ফিরে এল আবার।আইপিএল শেষ হলেই বল গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। যে ট্রফির দিকে তাকিয়ে আছেন ভারতের ক্রিকেট প্রেমীরা। ইতিমধ্যে ১৫ জনের দলও ঘোষণা হয়ে গিয়েছে। তার আগে রোহিত শর্মার যে ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা রীতিমতো আশঙ্কাজনক। হাত দিয়ে বারবার চোখ মুছছেন তিনি।যেন আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে।এই আইপিএলেই চেন্নাইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন হিটম্যান। মুম্বইয়ের ধারাবাহিক ব্যর্থতার মধ্যেও ওপেনিংয়ে ভরসা জুগিয়েছেন তিনি। কিন্তু তার পরেই রানের গতি নিচের দিকে। সম্ভবত সেই কারণেই হতাশ হয়ে পড়েছেন রোহিত। আবার অনেকের মতে, টানা ক্রিকেটে হিটম্যান ক্লান্ত। তাঁর বিশ্রাম দরকার। যেই কারণই হোক না কেন, তা দুশ্চিন্তায় রাখবে ভারতের ক্রিকেট ভক্তদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.