রাজনীতি

বরানগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য এবং বিজেপি প্রার্থী সজল ঘোষ ব্যারাকপুর প্রশাসনিক ভবনে নিজেদের মনোনয়নপত্র জমা দিলেন

ব্যারাকপুর : রাজ্যের ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচনের সাথে সাথে বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে চলেছে আগামী পয়লা জুন। প্রসঙ্গত উল্লেখ্য এই বরানগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস রায় পদত্যাগ করার জন্যই এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। আর সেই উপনির্বাচনে বৃহস্পতিবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে নিজেদের মনোনয়নপত্র জমা দিলেন সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য এবং বিজেপি প্রার্থী সজল ঘোষ। নিজেদের মনোনয়ন পত্র জমা দেওয়ার পাশাপাশি দুজনে আলিঙ্গন করে কুশল বিনিময় করার মধ্য দিয়ে এক রাজনৈতিক সৌজন্যতা তুলে ধরলেন দুজনেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.