রাজনীতিরাজ্য

ডেডলাইন বিকাল ৫টা! কমিশনে রিপোর্ট জমা দিলেই কি শুরু হবে SIR?

বছর ঘুরলেই ভোট। তার আগে থেকেই যেন বাংলায় ভোটযন্ত্রের চাকা ঘুরতে শুরু করেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, ভোটের আগে ভোটার সমীক্ষা ও ভোট প্রস্তুতিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে কমিশন।

গত ২৭ অগস্ট রাজ্যের নির্বাচনী আধিকারিক মনোজ আগরবাল একটি চিঠি পাঠিয়েছেন রাজ্যের প্রতিটি জেলা শাসকের কাছে। সেখানে স্পষ্ট নির্দেশ— দ্রুত AERO (Assistant Electoral Registration Officer) ও ERO (Electoral Registration Officer) নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। কারণ, ভোটার সমীক্ষা থেকে শুরু করে ভোটের যাবতীয় প্রস্তুতিতে এই আধিকারিকদের ভূমিকাই মুখ্য।

উল্লেখযোগ্যভাবে, এই নিয়োগের জন্য কোনও আলাদা পরীক্ষা বা চিরাচরিত প্রক্রিয়া চলে না। রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যেই, বিশেষ করে WBCS (Executive) ও অন্যান্য পদাধিকারীদের মধ্য থেকে বাছাই করে নামের তালিকা পাঠান জেলাশাসকরা। এরপর সেই তালিকা পৌঁছয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে।

তবে নিছক নিয়োগ করলেই দায়িত্ব শেষ নয়। চিঠিতে স্পষ্ট সতর্কবার্তা— ভোটার তালিকায় ইচ্ছাকৃত গরমিল বা গাফিলতি ধরা পড়লে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে কমিশন।

কমিশন সূত্রে জানা গিয়েছে, এই নিয়োগ ও প্রস্তুতি সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট রাজ্যকে শুক্রবার বিকেল ৫টার মধ্যে জমা দিতে বলা হয়েছে। একই দিনে নির্ধারিত রয়েছে কমিশনের সর্বদল বৈঠক। তৃণমূল থেকে বিজেপি, বাম, কংগ্রেস— প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিই উপস্থিত থাকবেন সেখানে। আলোচনায় থাকবে ভোটার সমীক্ষা, বুথ প্রস্তুতি থেকে শুরু করে নির্বাচন সংক্রান্ত যাবতীয় দিক।

সব মিলিয়ে বাংলার ভোটের আগে প্রশাসনিক প্রস্তুতিতেই এখন জোর দিচ্ছে নির্বাচন কমিশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.