Uncategorizedরাজনীতি

বের হল যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলীর থিম সং।

হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি লোকসভা ভোটের। এরই মধ্যে বের হল ‘অনির্বাণ দা তোমাকে চাই’-এর গান।এই গান ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।এদিন মনোনয়ন জমা দেন যাদবপুরের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলী।প্রচারে সঙ্গে ছিলেন রেল মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব। মিছিলে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এক বিরাট মিছিলের সহযোগে ডক্টর অনির্বাণ গাঙ্গুলী বেরিয়ে পড়েন মনোনয়ন জমার উদ্দেশ্য। এছাড়াও মিছিলের উপস্থিত থাকতে দেখা যায় যাদবপুর লোকসভা কেন্দ্রের সকল বিজেপির কর্মী সমর্থকরা। যাত্রা পথে প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি সন্দেশখালীর ভিডিওকে ফেক বলে বর্ণনা করেন।তিনি বলেন, “এই প্রকারের ভিডিও বানানো এআই এর মাধ্যমে খুবই সহজ। আর যদি সেই ভিডিও সত্যিও হয় তাহলে একজন মন্ডল সভাপতিকে মোটা টাকা দিয়ে কেনা তৃণমূলের পক্ষে কোন ব্যাপার নয়। এমনটাও হতে পারে যে তৃণমূল তাকে মোটা টাকা দিয়েছে বা ভয় দেখিয়েছে অথবা তৃণমূলে বড় পদ দেওয়ার আশ্বাস দিয়েছে, তাই সে এমন মন্তব্য করেছেমানুষ সমস্ত কিছু বোঝে, আর মানুষ সেই বুঝেই ভোট দেবে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত শহর ও গ্রাম অঞ্চলে খুবই ভালো সাড়া পেয়েছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে ভোট দিতে চাইছে। আর আশা করি মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে, যদি তৃণমূলের গুন্ডাবাহিনী তাদের ভোট দিতে বাধা না দেয়”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.