অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগ দিতেই তাঁর বিরুদ্ধে একের পর কটাক্ষের বন্যা বয়ে এসেছে ঘাসফুল শিবির থেকে। আর এবার নাম না করে অভিজিত্ গঙ্গোপাধ্যায়কে নিশানা করলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ।
নাম না করেই সায়নী বলেন, ‘গোমূত্র দিয়ে কুলকুচি করে এসে রায় দিতেন বিচারপতি!’বলতে শোনা যায়, একজন বিচারকের চেয়ারে বসে অনেক বড়বড় কথা বলেছেন। এখন বোঝা যাচ্ছে সেই সমস্ত রায় তিনি দিয়েছিলেন গোমূত্র খেয়ে।
বৃহস্পতিবার যুব তৃণমূলের তরফে বাঁকুড়ার হিন্দু হাইস্কুল মাঠে একটি রক্তদান শিবির এবং ‘জনগর্জন সভা’র প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে নাম না করে তৃণমূল যুবনেত্রী অভিজিত্ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেন।
অভিজিত্ গঙ্গোপাধ্যায়কে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছেন সায়নী। তিনি আরও বলেন, তৃণমূল ভয় পায় না। মাঠে নেমে খেলা করলেই বুঝতে পারবে কত ধানে কত চাল। বাংলার মানুষ তাদের বিদায় করবে বলে সায়নী মন্তব্য করেন।







